ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পুলিশের পরামর্শ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 46

ছবি সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হওয়ায় নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। একই সঙ্গে মোটরযান চালক ও পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার বেলা ১১টার পর ট্রাফিক গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  মগবাজার একটি বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিএমপি জানায়, টানা বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এসব সড়কে যানবাহনের গতি কমে গেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়ক দিয়ে চলাচলকারী গাড়িগুলোকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

এ পরিস্থিতিতে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে তাদের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীর ধৈর্য ও সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পুলিশের পরামর্শ

আপডেট সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হওয়ায় নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। একই সঙ্গে মোটরযান চালক ও পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার বেলা ১১টার পর ট্রাফিক গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  পবিত্র আশুরা উপলক্ষে হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা