ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম :
দীর্ঘক্ষণ বসে থাকলে কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? যা বলছে গবেষণা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি ইরানের ঢামেককে মানবিক নেতৃত্বের প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিব: স্পিকার কাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানুন দেখার উপায় বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান সিরিজ বাঁচানোর লড়াইয়ে, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ‘৫ আগস্ট সেনাবাহিনী নীরব থাকলে গৃহযুদ্ধের ঝুঁকি ছিল’: আব্দুল হক বন্যার পানিতে ভেসে তিন শিশুর মৃত্যু, উদ্ধার মরদেহ

বন্যার পানিতে ভেসে তিন শিশুর মৃত্যু, উদ্ধার মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

চট্টগ্রারের বাঁশখালী উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ, সমুদ্রের জোয়ার ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট বন্যার পানিতে ভেসে নিখোঁজ হওয়া তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১০ জুলাই) পৃথক ঘটনায় উপজেলার সরল ও বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছে সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আব্দুল করিমের মেয়ে তাহিন নুর (১২)। এছাড়া বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে প্রাণ হারায় আশিক (৮) ও মো. মিরাজ (৬) নামে আরও দুই শিশু।

আরও পড়ুন  এশিয়া কাপ মিশন, দেশ ছাড়লো বাংলাদেশ

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা ভারী বর্ষণে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ সময় পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের পানির প্রবল স্রোতে তিন শিশু ভেসে গিয়ে নিখোঁজ হয়। স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পানিতে ভেসে তিন শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বন্যার পানিতে ভেসে তিন শিশুর মৃত্যু, উদ্ধার মরদেহ

আপডেট সময় ০১:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬