ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য ‘কালো অধ্যায়’: ইশরাক হোসেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 90

ছবি: সংগৃহীত

সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার, ৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার পর নিজের ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। তার ভাষ্য, রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে তা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং এর প্রভাব দেশ ও জাতির ওপরও পড়তে পারে।

আরও পড়ুন  সুন্দরবনে টহল দলের বনকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা, আহত ২

ইশরাক হোসেন আরও বলেন, এ ধরনের হামলাকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখা যায় না। তার দাবি, যারা অতীতে সহিংসতা ও স্বৈরাচারী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং জনগণের সমর্থনের পরিবর্তে অন্য উপায়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, তারাই এ ধরনের ঘটনার মাধ্যমে লাভবান হতে পারে।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অপশক্তি ও তাদের সহযোগীদের দ্রুত নিষ্ক্রিয় করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য ‘কালো অধ্যায়’: ইশরাক হোসেন

আপডেট সময় ০১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার, ৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার পর নিজের ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। তার ভাষ্য, রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে তা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং এর প্রভাব দেশ ও জাতির ওপরও পড়তে পারে।

আরও পড়ুন  ইসরাইলি হামলায় ইরানে নিহত ১২ পরমাণু বিজ্ঞানী, দাবি আইডিএফের