ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকাজুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার পাঁচ শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 154

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক, একটি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, এক ভিকটিম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ৫ জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজারের বেশি অবৈধ বাসিন্দা!

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয় বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অংশ নেয়। অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকাজুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার পাঁচ শতাধিক

আপডেট সময় ০২:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক, একটি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, এক ভিকটিম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ৫ জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  রাজধানীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩৮ রাউন্ড গুলি ও সন্ত্রাসী গ্রেফতার