ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তসংলগ্ন শূন্যরেখা এলাকা থেকে রোকেয়া বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার, ১ জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথদিঘি এলাকার ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদিঘি গুচ্ছগ্রামের বাসিন্দা ও আলী এরশাদের স্ত্রী।

আরও পড়ুন  গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে মানবতা, একের পর এক বেরিয়ে আসছে মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সীমান্তের শূন্যরেখায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে মরদেহটি বাংলাদেশের অংশে থাকায় বিজিবির সহযোগিতায় চৌদ্দগ্রাম থানা পুলিশ সেটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় ভবঘুরের মতো চলাফেরা করতেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তসংলগ্ন শূন্যরেখা এলাকা থেকে রোকেয়া বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার, ১ জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথদিঘি এলাকার ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদিঘি গুচ্ছগ্রামের বাসিন্দা ও আলী এরশাদের স্ত্রী।

আরও পড়ুন  শিক্ষিকার ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ