ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অর্জনে বিএনপির হাত ধরেই: শামা ওবায়েদ তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ প্রত্যাশা ট্রাম্পের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও জুটি রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’ আনন্দবাজারের অফিসের সামনে আন্দোলন, ফটকে গেরুয়া রং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির মরদেহ উদ্ধার আনসার-ভিডিপিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির টানা দরপতন কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে সূচক ও লেনদেন

সংসদে কণ্ঠভোটে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছরের এই বাজেট কার্যকর হবে। বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের কণ্ঠভোটে বাজেটটি অনুমোদিত হয়।

এর আগে সোমবার (২৯ জুন) কয়েকটি সংশোধনী সংযোজন করে অর্থবিল পাস করে সংসদ। সংশোধিত অর্থবিলে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  গাড়ির গতি অনুযায়ী কর: করের আওতায় বৈদ্যুতিক যান

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। অর্থবিল পাসের মাধ্যমে কর, শুল্ক ও ভ্যাটসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

বাজেটের ওপর সাধারণ আলোচনায় সোমবার (২৯ জুন) অংশ নেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

সংসদে কণ্ঠভোটে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ

আপডেট সময় ০৫:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছরের এই বাজেট কার্যকর হবে। বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের কণ্ঠভোটে বাজেটটি অনুমোদিত হয়।

এর আগে সোমবার (২৯ জুন) কয়েকটি সংশোধনী সংযোজন করে অর্থবিল পাস করে সংসদ। সংশোধিত অর্থবিলে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন  বিকাল ৩টায় বাজেট দ্বিতীয় অধিবেশনের শুরু