ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাসেমিরোর হেডে ম্যাচে ফিরল ব্রাজিল, ৫৫ মিনিটে জাপানের বিপক্ষে সমতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 90

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অবশেষে সমতায় ফিরেছে ব্রাজিল। ম্যাচের ৫৫তম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর হেডে গোল করে ১-১ সমতা আনে সেলেসাওরা। গ্যাব্রিয়েল মাগালহায়েসের দারুণ অ্যাসিস্ট থেকে এই গোলটি আসে।

প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। তবে বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে শুরু থেকেই জাপানের রক্ষণে চাপ বাড়ায় ব্রাজিল। সেই চাপেরই ফল আসে ৫৫তম মিনিটে, যখন কাসেমিরো হেডে জালের দেখা পেয়ে ম্যাচে সমতা ফেরান।

আরও পড়ুন  ব্রাজিল দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম দল ঘোষণা, নেই নেইমার-রদ্রিগো

সমতায় ফেরার পর ম্যাচের গতি আরও বেড়েছে। দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

কাসেমিরোর হেডে ম্যাচে ফিরল ব্রাজিল, ৫৫ মিনিটে জাপানের বিপক্ষে সমতা

আপডেট সময় ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিশ্বকাপের শেষ ৩২-এর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অবশেষে সমতায় ফিরেছে ব্রাজিল। ম্যাচের ৫৫তম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর হেডে গোল করে ১-১ সমতা আনে সেলেসাওরা। গ্যাব্রিয়েল মাগালহায়েসের দারুণ অ্যাসিস্ট থেকে এই গোলটি আসে।

প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। তবে বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে শুরু থেকেই জাপানের রক্ষণে চাপ বাড়ায় ব্রাজিল। সেই চাপেরই ফল আসে ৫৫তম মিনিটে, যখন কাসেমিরো হেডে জালের দেখা পেয়ে ম্যাচে সমতা ফেরান।

আরও পড়ুন  বিগ–বি প্রকল্পে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের