ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :

জর্ডানের বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করায় এ ম্যাচে একাধিক পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। তাঁকে বিশ্রাম দিয়ে আক্রমণভাগে লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসকে একসঙ্গে খেলানো হবে।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ছাড়া আর্জেন্টিনার একাদশে প্রায় সব পজিশনেই পরিবর্তন আসতে পারে। ডান হাতের অনামিকার চোট কাটিয়ে ফেরা মার্তিনেসকে ম্যাচের ছন্দে রাখতেই পোস্টের নিচে রাখা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন  এই আর্জেন্টাইন দল মেসিকে ছাড়াও খেলতে অভ্যস্ত: কোচ লিওনেল স্কালোনি

চোট থেকে সেরে উঠে নিকোলাস তাগলিয়াফিকোও এই ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন। রক্ষণভাগে নিকোলাস ওটামেন্ডির সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে মার্কোস সেনেসির।

মাঝমাঠে দায়িত্ব পালন করতে পারেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস ও জিওভানি লো চেলসো। এছাড়া তরুণ মিডফিল্ডার নিকো পাজেরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল/জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো চেলসো, নিকো পাজ, লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।

নিউজটি শেয়ার করুন

জর্ডানের বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ

আপডেট সময় ০৮:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করায় এ ম্যাচে একাধিক পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। তাঁকে বিশ্রাম দিয়ে আক্রমণভাগে লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসকে একসঙ্গে খেলানো হবে।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ছাড়া আর্জেন্টিনার একাদশে প্রায় সব পজিশনেই পরিবর্তন আসতে পারে। ডান হাতের অনামিকার চোট কাটিয়ে ফেরা মার্তিনেসকে ম্যাচের ছন্দে রাখতেই পোস্টের নিচে রাখা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন  চিরপ্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি: আর্জেন্টিনার গোলবন্যায় ডুবলো ব্রাজিল