ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :
নিরাপত্তার কারণে কি ঠিকানা বদলাচ্ছেন সালমান? রেস্টুরেন্টে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা, অভিযুক্তের পরিচয় নিয়ে নতুন তথ্য মেট্রোরেলে অর্ধেক ভাড়ার সুবিধা পাচ্ছেন যারা পররাষ্ট্রনীতির নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী এডিসের লার্ভা রেস্তোরাঁ ও বাসাবাড়ির বেশি: প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী আইসিসির অর্থায়ন বন্ধের অনুরোধ, বুলবুলের অস্বীকার অলিম্পিক দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃত ৯২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির এক শতকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও এর ধীরগতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন  ওমানে প্রাইভেটকারের ভেতর চার বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃত্যু

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সরকারি তথ্য তুলে ধরে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শনকালে তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন। ফলে উদ্ধার অভিযান এগোলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (২৪ জুন) রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, দেশটির উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে ফাটল সৃষ্টি হওয়ার কারণেই এ দুটি ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়া বিশেষায়িত উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে। এছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো, এল সালভাদর ও নেদারল্যান্ডস থেকেও উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিয়েছে।
সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃত ৯২০

আপডেট সময় ০৯:২৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির এক শতকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও এর ধীরগতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন  নিজ বাসভবনে আইনজীবীর রহস্যজনক মৃত্যু