ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত হাসান মাহমুদকে সোমবার (২২ জুন) রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হাসান মাহমুদ (৪৫) খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের ভাগিনা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  কেরানীগঞ্জে ৬ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাতকানিয়াসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও জানান, একই রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা শাখার ক্রীড়াবিষয়ক সম্পাদক ফরহাদ ইসলাম (২২)কেও গ্রেপ্তার করা হয়েছে। তাকেও মঙ্গলবার আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত হাসান মাহমুদকে সোমবার (২২ জুন) রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হাসান মাহমুদ (৪৫) খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের ভাগিনা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার