ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার, ১৫ জুন স্থানীয় সময় দুপুরের আগে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা পাইলটসহ মোট আটজনের সবাই নিহত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের এক বিবৃতিতে জানানো হয়, নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ঘাঁটির রানওয়ে থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  ক্যালিফোর্নিয়ার দাবানলের মধ্যেই চলছে ভয়াবহ লুটপাট

বিবৃতিতে বলা হয়, বিমানটিতে চালকসহ মোট আটজন আরোহী ছিলেন এবং দুর্ঘটনায় তাদের কেউই জীবিত উদ্ধার হননি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ নির্ধারণে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঘাঁটির বাইরে অবস্থানরত উড়োজাহাজগুলোকে বিকল্প সামরিক ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে এবং বিস্তীর্ণ এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

বি-৫২ হেভি বোম্বার বিশ্বের অন্যতম পরিচিত ও শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমান হিসেবে বিবেচিত। দীর্ঘপাল্লার অভিযানে সক্ষম এই বিমান একসঙ্গে বিপুল পরিমাণ বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম বহন করতে পারে। পরমাণু অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে এ ধরনের বিমানের।

মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত বি-৫২ বোমারু বিমান বহু দশক ধরে বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

আপডেট সময় ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার, ১৫ জুন স্থানীয় সময় দুপুরের আগে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা পাইলটসহ মোট আটজনের সবাই নিহত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের এক বিবৃতিতে জানানো হয়, নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ঘাঁটির রানওয়ে থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  টেক্সাসে মহাসড়কে বিধ্বস্ত ছোট বিমান, নিহত ১