ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যের ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকের প্রবেশে নিষেধাজ্ঞা চায় সরকার বেনজীরকে ফেরত নিতে আমিরাতের চিঠি রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মদ-সিগারেটের কর বাড়ানোয় বিরোধীদের নাখোশ: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 51

ছবি: সংগৃহীত

আগামী অর্থবছরের বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্তে বিরোধী দল অসন্তোষ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সমালোচনায় সরকার প্রভাবিত হবে না; বরং জনস্বার্থ ও দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ

শনিবার, ১৩ জুন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতিলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সদর বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তারেক রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, বিরোধী দলের অযৌক্তিক সমালোচনায় গুরুত্ব না দিয়ে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে। কৃষক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, কৃষকদের উৎপাদন কার্যক্রম সচল রাখতে কৃষক কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় কৃষি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের জনগণকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জেলার বিভিন্ন উন্নয়ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, বাঁকখালী নদীর ভাঙন দীর্ঘদিন ধরে নদী তীরবর্তী মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে আছে। নদীর দুই তীরে টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তার দাবি, পাহাড় ও পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে উচ্ছেদের আগে বিকল্প পুনর্বাসন বা খাসজমি বরাদ্দ নিশ্চিত করা উচিত।

পথসভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতারা।

এর আগে সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পিএমখালী এলাকার ঐতিহাসিক পাতিলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি নিজ হাতে মাটি কেটে প্রকল্পের কাজের সূচনা করেন।

প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাকে এক নজর দেখতে এবং কর্মসূচিতে অংশ নিতে খালপাড় এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

মদ-সিগারেটের কর বাড়ানোয় বিরোধীদের নাখোশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

আগামী অর্থবছরের বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্তে বিরোধী দল অসন্তোষ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সমালোচনায় সরকার প্রভাবিত হবে না; বরং জনস্বার্থ ও দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন  চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, এই শহরের সঙ্গে আমাদের আত্মার বন্ধন: তারেক