ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদ্দেকের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ারসেরা ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮৫ রান।

দীর্ঘ সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সুযোগ পেয়েই দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন মোসাদ্দেক। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঝপথে স্বস্তিতে টাইগাররা

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। সাইফ হাসান ৫ রান করে নাথান এলিসের শিকার হন। তবে এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম মিলে ইনিংস সামাল দেন।

দ্বিতীয় উইকেটে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন এই দুই ব্যাটার। তানজিদ ৪৪ বলে ৫৪ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে শান্ত ৬৭ রান করে সাজঘরে ফেরেন। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক।

তামিমের বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন দাস ৭ রান করে ফিরলে ২৫.৩ ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৪০ রান।

এ অবস্থায় ইনিংসের হাল ধরেন মোসাদ্দেক ও তাওহীদ হৃদয়। পঞ্চম উইকেটে তারা ৭৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। হৃদয় ৩১ রান করে আউট হন।

পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ ৩ এবং তানভীর ইসলাম ৫ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মোসাদ্দেক। শেষদিকে তাসকিন আহমেদের সঙ্গে ৪৫ রানের কার্যকর জুটি গড়ে দলের স্কোর আরও সমৃদ্ধ করেন তিনি।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মোসাদ্দেক একটি জীবনও পান। ৩২তম ওভারে অ্যাডাম জাম্পার বলে তার সহজ ক্যাচ হাতছাড়া করেন কুপার কনোলি। তখন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ২১ রান। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংস উপহার দেন।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাথান এলিস। ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই পেসার।

ফলে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে হবে।

নিউজটি শেয়ার করুন

মোসাদ্দেকের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮৫

আপডেট সময় ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ারসেরা ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮৫ রান।

দীর্ঘ সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সুযোগ পেয়েই দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন মোসাদ্দেক। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার।

আরও পড়ুন  আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের আভাস আইসিসির