ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 102

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন বলে জানিয়েছেন। দীর্ঘদিনের নানা আলোচনা ও জল্পনার মধ্যে শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগাভাগি করেন। একই সঙ্গে নবজাতকের নামও প্রকাশ করেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বুবলী জানান, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এ সময় তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবজাতকের জন্যও দোয়া কামনা করেন।

পোস্টের সঙ্গে প্রকাশ করা একটি শুভেচ্ছা কার্ডে শিশুটির নাম ‘শারলিন খান’ উল্লেখ করা হয়েছে। সেখানে জন্মতারিখ হিসেবে ১১ মে ২০২৬ লেখা রয়েছে। একই কার্ডে শিশুটির বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নামও উল্লেখ করা হয়।

আরও পড়ুন  মিশিগানে হাউসফুল শাকিব খানের ‘বরবাদ', মুগ্ধ প্রবাসী বাঙালিরা

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ইংরেজি ভাষার আরেকটি বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত ও কৃতজ্ঞ। একই সঙ্গে ভালোবাসা, দোয়া এবং শুভকামনার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

বুবলীর এ ঘোষণার পর ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভকামনার বার্তা জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী

আপডেট সময় ০৬:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন বলে জানিয়েছেন। দীর্ঘদিনের নানা আলোচনা ও জল্পনার মধ্যে শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগাভাগি করেন। একই সঙ্গে নবজাতকের নামও প্রকাশ করেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বুবলী জানান, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এ সময় তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবজাতকের জন্যও দোয়া কামনা করেন।

পোস্টের সঙ্গে প্রকাশ করা একটি শুভেচ্ছা কার্ডে শিশুটির নাম ‘শারলিন খান’ উল্লেখ করা হয়েছে। সেখানে জন্মতারিখ হিসেবে ১১ মে ২০২৬ লেখা রয়েছে। একই কার্ডে শিশুটির বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নামও উল্লেখ করা হয়।

আরও পড়ুন  শাকিবের বরবাদ: মিশা নিউ ইয়র্কে, দেশে হইচই