ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

দৌলতদিয়া ফেরিঘাটে আবার বাস নদীতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার প্রস্তুতির সময় পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনাকালে বাস থেকে যাত্রী নামানোর কাজ চলছিল বলে জানা গেছে। ফলে বাসটি যাত্রীবোঝাই অবস্থায় না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  দৌলতদিয়ায় বাস ডুবিতে বাড়ল মৃতের সংখ্যা, প্রাণ গেল আরও তিন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে। জেলা প্রশাসনও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, তিনি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে দুটি ইউনিট এবং একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তার ভাষ্য অনুযায়ী, বাসটি ফেরিতে ওঠার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। তবে বাসে চালকসহ তিনজন অবস্থান করছিলেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ একই ঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সেই দুর্ঘটনার পর ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হলেও একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

দৌলতদিয়া ফেরিঘাটে আবার বাস নদীতে

আপডেট সময় ১১:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার প্রস্তুতির সময় পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনাকালে বাস থেকে যাত্রী নামানোর কাজ চলছিল বলে জানা গেছে। ফলে বাসটি যাত্রীবোঝাই অবস্থায় না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের