ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বিতাড়িতদের সঙ্গে গোপনে একটি গোষ্ঠী যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 75

ছবি সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টে দেশ থেকে বিতাড়িত শক্তির সঙ্গে দেশের ভেতরের একটি নির্দিষ্ট গোষ্ঠীর মিল রয়েছে এবং তারা গোপনে সেই পতিত স্বৈরাচারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্ট বিদায় নেওয়া স্বৈরাচার যেভাবে ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে এই গোষ্ঠীর গোপন আঁতাত রয়েছে এবং এই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরও পড়ুন  শিক্ষার্থীদের আন্দোলন: প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনগত অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি পক্ষ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি অনুষ্ঠানে অভিযোগ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, যার চূড়ান্ত শিকার হবে সাধারণ মানুষ। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করায় একটি গোষ্ঠীর মনে জ্বালা ধরেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে এই গোষ্ঠীকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এরা মূলত জনগণের ক্ষতি করতে চায় এবং এদেরকে সাধারণ জনগণই প্রতিহত করবে। এক শ্রেণির মানুষ উন্নয়ন নিয়ে কথা না বলে কেবল রাস্তাঘাটে আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

ত্রিশালের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ময়মনসিংহের প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে খনন করা হবে। আজ যে খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হলো, এর ফলে স্থানীয় প্রায় ৪ হাজার কৃষক পরিবারের ২০ হাজার মানুষ সরাসরি কৃষিকাজে উপকৃত হবেন।

উক্ত খালের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামানসহ ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

বিতাড়িতদের সঙ্গে গোপনে একটি গোষ্ঠী যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

২০২৪ সালের ৫ আগস্টে দেশ থেকে বিতাড়িত শক্তির সঙ্গে দেশের ভেতরের একটি নির্দিষ্ট গোষ্ঠীর মিল রয়েছে এবং তারা গোপনে সেই পতিত স্বৈরাচারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্ট বিদায় নেওয়া স্বৈরাচার যেভাবে ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে এই গোষ্ঠীর গোপন আঁতাত রয়েছে এবং এই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরও পড়ুন  এমপিদের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন