ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

‘জাস্টিস ফর রামিসা’ আবারও উত্তাল মিরপুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 88

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে মিরপুর এলাকা। ঘটনার বিচারের দাবিতে শুক্রবার, ২২ মে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

শুক্রবার দুপুর থেকে মিরপুর এলাকায় ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাতেও মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে আন্দোলন করেন বিক্ষোভকারীরা। সে সময় যান চলাচল বন্ধ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও পড়ুন  মিরপুরে চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’ এবং ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই দেশে এ ধরনের ঘটনা বাড়ছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদকারীদের কেউ কেউ ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকরের দাবিও জানান। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত মঙ্গলবার, ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।

পরে একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

একই ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

‘জাস্টিস ফর রামিসা’ আবারও উত্তাল মিরপুর

আপডেট সময় ০৭:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে মিরপুর এলাকা। ঘটনার বিচারের দাবিতে শুক্রবার, ২২ মে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

শুক্রবার দুপুর থেকে মিরপুর এলাকায় ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাতেও মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে আন্দোলন করেন বিক্ষোভকারীরা। সে সময় যান চলাচল বন্ধ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও পড়ুন  মিরপুরে টিসিবির পণ্যের লাইনে দেয়াল ধস, নারীর মৃত্যু