ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

সোনার সঙ্গে বাড়ল রুপার দামও, নতুন দর ঘোষণা বাজুসের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 155

ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। টানা তিন দফা মূল্য কমানোর পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে। সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যহার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

আরও পড়ুন  তিন দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম

শুধু সোনাই নয়, একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৪১ টাকা।

বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির পর থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দর নির্ধারণকারী জনপ্রিয় ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডটওআরজি’র তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৫৩৭ মার্কিন ডলারে লেনদেন হচ্ছে।

এর আগে গত ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছেছিল।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এর ফলে সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম উঠে যায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায়। এক ধাপে এত বড় মূল্যবৃদ্ধির ঘটনা দেশের স্বর্ণবাজারে আগে কখনও দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

সোনার সঙ্গে বাড়ল রুপার দামও, নতুন দর ঘোষণা বাজুসের

আপডেট সময় ১২:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। টানা তিন দফা মূল্য কমানোর পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে। সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যহার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

আরও পড়ুন  আবারো বাড়ল স্বর্ণের দাম