ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 143

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে গিয়ে তিনি চিকিৎসাধীন এই বর্ষীয়ান রাজনীতিবিদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এই সৌজন্য সাক্ষাতের সময় জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

আরও পড়ুন  জামায়াত আমিরের পলিসি ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে (ব্রেইন) একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরবর্তীতে দেশে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার লক্ষ্যে তাঁকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসার পর বিশেষায়িত দীর্ঘমেয়াদি চিকিৎসা ও শারীরিক পুনর্বাসনের (রিহ্যাবিলিটেশন) জন্য তাকে সম্প্রতি মালয়েশিয়ায় পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে গিয়ে তিনি চিকিৎসাধীন এই বর্ষীয়ান রাজনীতিবিদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এই সৌজন্য সাক্ষাতের সময় জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

আরও পড়ুন  দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা