ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বহুমুখী অভিনেতা দিলীপ রাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 141

ছবি সংগৃহীত

দক্ষিণী টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। আজ বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বহুমুখী প্রতিভাধর শিল্পীর বয়স হয়েছিল ৪৭ বছর। তার আকস্মিক প্রয়াণে কন্নড় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভোরে অসুস্থ হয়ে পড়ার পর দিলীপ রাজকে দ্রুত বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি জীবনযুদ্ধে হার মানেন। তার মৃত্যুতে সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

আরও পড়ুন  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ

অভিনেতা চেতন কুমার মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে তাকে একজন দক্ষ অভিনেতা ও অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ২০০৯ সালে একটি গানের শুটিংয়ের সময় দিলীপ রাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার মনে গেঁথে আছে। বিশেষ করে ডাবিং শিল্পী হিসেবেও চরিত্রের প্রাণ সঞ্চারে দিলীপের বিশেষ মুন্সিয়ানা ছিল বলে তিনি উল্লেখ করেন। ভক্তরা তার অভিনয় ও পর্দার উপস্থিতিকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন।

১৯৭৮ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা দিলীপ রাজের ক্যারিয়ার শুরু হয়েছিল থিয়েটারের মাধ্যমে। পরবর্তীতে তিনি ছোট ও বড় পর্দা—উভয় মাধ্যমেই নিজের মেধার স্বাক্ষর রাখেন। কন্নড় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’ এবং ‘কাম্বাডা মানে’-তে তার অভিনয় ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। সম্প্রতি ‘মকটেল ৩’ সিনেমায় তার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল। অভিনয়, প্রযোজনা এবং থিয়েটারে তার অবদান কন্নড় ইন্ডাস্ট্রিতে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বহুমুখী অভিনেতা দিলীপ রাজ

আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দক্ষিণী টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। আজ বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বহুমুখী প্রতিভাধর শিল্পীর বয়স হয়েছিল ৪৭ বছর। তার আকস্মিক প্রয়াণে কন্নড় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভোরে অসুস্থ হয়ে পড়ার পর দিলীপ রাজকে দ্রুত বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি জীবনযুদ্ধে হার মানেন। তার মৃত্যুতে সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

আরও পড়ুন  হৃদরোগ প্রতিরোধে দ্রুত হাঁটার কার্যকরী ভূমিকা