ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে: আইজিপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 92

ছবি: সংগৃহীত

বিগত সময়ের বিশৃঙ্খল অবস্থা কাটিয়ে বর্তমান সরকারের অধীনে পুলিশ বাহিনীকে অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (৮ মে) ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, করোনা মহামারি এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক বছর পুলিশ সপ্তাহ যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদ্‌যাপন করা হবে, যা বাহিনীকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, “নতুন প্রজন্ম যে ধরনের পুলিশ আশা করে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।”

পুলিশের পোশাক পরিবর্তন এবং সুযোগ-সুবিধার বিষয়ে আইজিপি জানান, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত আন্তরিক। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে পুলিশের যৌক্তিক দাবি-দাওয়াগুলো দ্রুত পূরণ করা হচ্ছে। তবে আবাসন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ২ লাখ ২০ হাজার সদস্যের বিপরীতে মাত্র ১ লাখ ৫ হাজার জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। নতুন অর্থবছরে সরকার এই আবাসন সমস্যা সমাধানে নতুন করে কাজ শুরু করবে।

আরও পড়ুন  হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে আনতে কাজ চলছে: আইজিপি

খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধনের গুরুত্ব তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, স্থানীয় পর্যায়ে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে সহায়তা করবে এবং জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, “আমরা একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। তবে টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে জনগণ ও মিডিয়ার সহযোগিতা একান্ত প্রয়োজন।”

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশবাসীর সার্বিক সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার অধীনে পুলিশ এখন নতুন উদ্যমে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে: আইজিপি

আপডেট সময় ০৭:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

বিগত সময়ের বিশৃঙ্খল অবস্থা কাটিয়ে বর্তমান সরকারের অধীনে পুলিশ বাহিনীকে অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (৮ মে) ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, করোনা মহামারি এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক বছর পুলিশ সপ্তাহ যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদ্‌যাপন করা হবে, যা বাহিনীকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, “নতুন প্রজন্ম যে ধরনের পুলিশ আশা করে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।”

পুলিশের পোশাক পরিবর্তন এবং সুযোগ-সুবিধার বিষয়ে আইজিপি জানান, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত আন্তরিক। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে পুলিশের যৌক্তিক দাবি-দাওয়াগুলো দ্রুত পূরণ করা হচ্ছে। তবে আবাসন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ২ লাখ ২০ হাজার সদস্যের বিপরীতে মাত্র ১ লাখ ৫ হাজার জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। নতুন অর্থবছরে সরকার এই আবাসন সমস্যা সমাধানে নতুন করে কাজ শুরু করবে।

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে : আইজিপি