ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

টিকা নিয়ে হজযাত্রীদের নতুন নির্দেশনা সৌদি আরবের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 101

ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র হজ সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করে জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের নির্ধারিত টিকাগুলো অবশ্যই হজ শুরুর কমপক্ষে ১০ দিন আগে গ্রহণ করতে হবে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভ্যাকসিন গ্রহণই হলো রোগ প্রতিরোধের প্রথম ও সবচেয়ে কার্যকর উপায়। এটি হজযাত্রীদের নিরাপদে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করে। পাশাপাশি শরীরে যথাযথ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং ঘনবসতিপূর্ণ পরিবেশে সংক্রামক রোগের বিস্তার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন  সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজে অংশ নিতে সৌদি আরবে সমবেত হন। এই বিশাল জনসমাগমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এ নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশকৃত টিকার মধ্যে রয়েছে:
মেনিনগোকাল (মেনিনজাইটিস) রোগের টিকা
কোভিড-১৯ এর টিকা
মৌসুমি ফ্লু’র টিকা
হজের সময় সম্ভাব্য সংক্রমণ নিয়ন্ত্রণে এসব টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টিকা নিয়ে হজযাত্রীদের নতুন নির্দেশনা সৌদি আরবের

আপডেট সময় ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

আসন্ন পবিত্র হজ সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করে জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের নির্ধারিত টিকাগুলো অবশ্যই হজ শুরুর কমপক্ষে ১০ দিন আগে গ্রহণ করতে হবে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভ্যাকসিন গ্রহণই হলো রোগ প্রতিরোধের প্রথম ও সবচেয়ে কার্যকর উপায়। এটি হজযাত্রীদের নিরাপদে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করে। পাশাপাশি শরীরে যথাযথ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং ঘনবসতিপূর্ণ পরিবেশে সংক্রামক রোগের বিস্তার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন  হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা