ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ফেসবুকের ‘লাস্ট ওয়ার্নিং’ পেলেন মিজানুর রহমান আজহারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 256

ছবি: সংগৃহীত

বাংলাদেশের খ্যাতনামা ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, তার পেজে নতুন করে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়েছে।

আজহারী তার পোস্টে বলেন, “পুনরায় নতুন রেস্ট্রিকশন এসেছে। আগের কিছু পোস্টের জন্য এখন আমার ফেসবুক পেজের রিচ (পৌঁছানো) কমে গেছে।” তিনি আরো জানান, তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়াহ প্রচারের বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে গেছে। তিনি বলেন, “এমন প্রতিটি রেস্ট্রিকশনই দাওয়াহ প্রচারের এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি হারানোর সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।”

আরও পড়ুন  আল্লাহ আছেন, সবাইকে একদিন জবাব দিতে হবে: :ফেসবুকে আইন উপদেষ্টার ক্ষোভ

আজহারী জানিয়েছেন, তার পেজের রেস্ট্রিকশনের কারণ একটি পূর্বের পোস্ট, যেখানে তিনি ‘পূণ্যভূমির বীর সিপাহসালার ইসমাইল হানিয়া’ সম্পর্কে মন্তব্য করেছিলেন। ফেসবুক কর্তৃপক্ষ এই পোস্টকে কেন্দ্র করে আজহারীকে সতর্ক করেছে এবং বলেছে, ভবিষ্যতে আরও কোনো নিয়ম ভাঙলে তার পেজটি স্থায়ীভাবে বন্ধ হতে পারে।

এছাড়া, তিনি তার ফলোয়ারদের উদ্দেশে বলেন, “প্রজেক্ট আলফা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার কথা ছিল। তবে রিচ কমে যাওয়ার কারণে আপডেটগুলো কতটুকু পৌঁছাবে তা জানি না।” তিনি তার ফলোয়ারদেরকে নিয়মিত আপডেট চেক করতে অনুরোধ করেন এবং অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার জন্য একটি লিংক শেয়ার করেন।

নিউজটি শেয়ার করুন

ফেসবুকের ‘লাস্ট ওয়ার্নিং’ পেলেন মিজানুর রহমান আজহারী

আপডেট সময় ০২:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫