ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব: সহযাত্রীর ঘুষিতে১ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 79

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার জায়গা নিয়ে বাকবিতণ্ডার জেরে সহযাত্রীর কিল-ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া নবীনগর উপজেলার বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে হানিফ মিয়া তাঁর মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে মনুবাবুর ঘাট থেকে একটি নৌকায় ওঠেন। নৌকায় বসার জায়গা নিয়ে তাঁরই গ্রামের এলেম খাঁর সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। তর্কের এক পর্যায়ে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়াকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

আরও পড়ুন  ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

সহযাত্রীর আকস্মিক হামলায় হানিফ মিয়া গুরুতর আহত হয়ে নৌকার ওপরই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত এলেম খাঁ এলাকা থেকে পালিয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব: সহযাত্রীর ঘুষিতে১ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার জায়গা নিয়ে বাকবিতণ্ডার জেরে সহযাত্রীর কিল-ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া নবীনগর উপজেলার বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে হানিফ মিয়া তাঁর মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে মনুবাবুর ঘাট থেকে একটি নৌকায় ওঠেন। নৌকায় বসার জায়গা নিয়ে তাঁরই গ্রামের এলেম খাঁর সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। তর্কের এক পর্যায়ে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়াকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ার মোস্ট ওয়ান্টেড আসামী মনেক ডাকাত গ্রেপ্তার, জনমনে প্রশান্তি  