ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানি তেলের পাম্পে ইউএনও’র ওপর হামলা; বডিগার্ড আহত চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার ডেনমার্ক উত্তর ইউরোপের উন্নত জীবন ও সুখের দেশ ‘জামায়াত আমির সুস্থ চিন্তা করতে পারেন না’, পল্টনে মির্জা ফখরুল উৎপাদনে ফেরার ১৫ ঘণ্টায় আবারও অচল বড়পুকুরিয়া, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা নিখোঁজের ১২ ঘণ্টা পর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে: শ্রমমন্ত্রী মাত্র এক লাখ টাকায় রেসিং কার: রিজওয়ানের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই দেখিয়েছে ইরান; পাল্টা হামলার হুঁশিয়ারি ভোলায় আড়াই কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

সিনেমা প্রযোজনার নাম করে ১৩ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা মামলার প্রেক্ষিতে গত শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা তাকে গ্রেপ্তার করে। আজ শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আনে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার অভিযোগে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন দেবু প্রসাদ রায়। পরবর্তীতে একই ব্যবসার প্রলোভন দেখিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন  গ্রেপ্তার আতঙ্কে নিউইয়র্কে লুকিয়ে অবৈধ বাংলাদেশিরা, জনশূন্য বাঙালি রেস্টুরেন্ট

এছাড়াও বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ গত ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে আত্মসাতকৃত অর্থের পরিমাণ ১৩ কোটি টাকারও বেশি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, বাবার গ্রেপ্তারের বিষয়ে চিত্রনায়িকা পূজা চেরি বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬