ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘জামায়াত আমির সুস্থ চিন্তা করতে পারেন না’, পল্টনে মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 87

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর আমির এবং তার দল কখনও সুস্থভাবে ও গঠনমূলকভাবে চিন্তা করতে পারে না। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। মহান মে দিবস সফল করার লক্ষ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

জামায়াত আমিরের সাম্প্রতিক কিছু বক্তব্যের তীব্র বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “বর্তমান বিএনপি সরকার একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে নতুন করে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। জামায়াত ভিন্ন কোনো পথে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ছাত্র রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে একটি নির্দিষ্ট চক্র কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে সাধারণ শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে। দেশে যেন কোনো অপশক্তি স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য দলীয় নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব আরও বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে কোনো ফ্যাসিস্ট শক্তির জায়গা নেই। এই অপশক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে দেশের মানুষই যথেষ্ট এবং যেকোনো ষড়যন্ত্র তারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

নিউজটি শেয়ার করুন

‘জামায়াত আমির সুস্থ চিন্তা করতে পারেন না’, পল্টনে মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিএনপির মহাসচিব ও বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর আমির এবং তার দল কখনও সুস্থভাবে ও গঠনমূলকভাবে চিন্তা করতে পারে না। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। মহান মে দিবস সফল করার লক্ষ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

জামায়াত আমিরের সাম্প্রতিক কিছু বক্তব্যের তীব্র বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “বর্তমান বিএনপি সরকার একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে নতুন করে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। জামায়াত ভিন্ন কোনো পথে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ছাত্র রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে একটি নির্দিষ্ট চক্র কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে সাধারণ শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে। দেশে যেন কোনো অপশক্তি স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য দলীয় নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন  নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল