ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

বিচার বিভাগের দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে চাই: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 128

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও জনবান্ধব করতে বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির শেকড় উপড়ে ফেলা হবে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে জাতীয় সংসদে বিল আকারে পেশ করা হবে।”

বক্তব্যে ‘জুলাই সনদ’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “অনেকে বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। প্রকৃতপক্ষে দল তার ধমনীতে এই আদর্শ ধারণ করে। এই সনদে দেওয়া প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করা হবে।” তিনি আরও যোগ করেন, অতীতের উদাহরণ টেনে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, তাদের আমলের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ বর্তমান সরকার গড়তে চায় না। সরকারের লক্ষ্য একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা।

আরও পড়ুন  গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের দুর্নীতির পাশে দাঁড়াবে না: প্রেস সচিব

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এর আগে আইনমন্ত্রী যশোর শহরের কারবালা কবরস্থানে প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি শহরের পুরাতন জেলা জজ আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং আইনজীবীদের সাথে পেশাগত মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

বিচার বিভাগের দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে চাই: আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও জনবান্ধব করতে বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির শেকড় উপড়ে ফেলা হবে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে জাতীয় সংসদে বিল আকারে পেশ করা হবে।”

বক্তব্যে ‘জুলাই সনদ’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “অনেকে বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। প্রকৃতপক্ষে দল তার ধমনীতে এই আদর্শ ধারণ করে। এই সনদে দেওয়া প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করা হবে।” তিনি আরও যোগ করেন, অতীতের উদাহরণ টেনে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, তাদের আমলের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ বর্তমান সরকার গড়তে চায় না। সরকারের লক্ষ্য একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা।

আরও পড়ুন  সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না, দুর্নীতির টুঁটি চেপে ধরব