ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ব্রডব্যান্ড ইন্টারনেটের মানোন্নয়ন ও মূল্য হ্রাসে আইনি নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 403

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গুণগত মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করতে আইআইজি ও এনটিটিএনের মূল্য হ্রাস এবং মান নির্ধারণে বেঞ্চমার্ক নির্ধারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ এ নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনের কাছে পাঠিয়েছেন।

গতকাল (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী তানিজিলা রহমান জুঁই মহিউদ্দিন আহমেদের পক্ষে এই নোটিশ প্রেরণ করেন। তিনি জানান, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ব্যয় এখনও বেশি, বিশেষ করে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও এনটিটিএন (ন্যাশনওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্ক) স্তরে উচ্চ মূল্য রয়ে গেছে।

আরও পড়ুন  কারিগরি শিক্ষায় মানোন্নয়নে পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

এক দেশ, এক রেট নীতিমালার আওতায় ৫০০ টাকা নির্ধারণের পরও এই স্তরগুলোর মূল্য হ্রাস করা হয়নি। বর্তমানে সরকার ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করছে, তবে অনেক ক্ষেত্রে এই সেবা মানসম্পন্ন নয়। নোটিশে বলা হয়েছে, সর্বনিম্ন ব্রডব্যান্ড গতি ২০ এমবিপিএস হওয়া উচিত, যা বর্তমানে ৫ এমবিপিএস রাখা হয়েছে।

আইনি নোটিশে অভিযোগ করা হয়, ২০২১ সালে বিটিআরসি নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দিতে আইআইজি ব্যান্ডউইথ রেট ৩৬৫ টাকা নির্ধারণ করেছিল, অথচ এখন তারা ১৭০-২০০ টাকার মধ্যে এটি বিক্রি করছে। একইভাবে, এনটিটিএনের প্রতি এমবি ব্যান্ডউইথের দাম ২৫ টাকা ধার্য থাকলেও তারা ৯-১২ টাকায় বিক্রি করছে।

নোটিশে সাত দিনের মধ্যে সমাধান না হলে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ব্রডব্যান্ড ইন্টারনেটের মানোন্নয়ন ও মূল্য হ্রাসে আইনি নোটিশ

আপডেট সময় ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশে গুণগত মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করতে আইআইজি ও এনটিটিএনের মূল্য হ্রাস এবং মান নির্ধারণে বেঞ্চমার্ক নির্ধারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ এ নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনের কাছে পাঠিয়েছেন।

গতকাল (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী তানিজিলা রহমান জুঁই মহিউদ্দিন আহমেদের পক্ষে এই নোটিশ প্রেরণ করেন। তিনি জানান, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ব্যয় এখনও বেশি, বিশেষ করে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও এনটিটিএন (ন্যাশনওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্ক) স্তরে উচ্চ মূল্য রয়ে গেছে।

আরও পড়ুন  ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ