ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে সন্দেহজনক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে একটি ফসলি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি নির্জন মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুছ ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে এবং পেশায় আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হরিণাপোতা গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং উদ্ধার কাজ শুরু করে।

নিহতের ভাই ইউসুফ জানান, ইউনুছের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। স্ত্রীর সাথে বিরোধের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হলেও প্রায় পাঁচ বছর পর সাবেক স্ত্রী তাসলিমা পুনরায় ইউনুছের সংসারে ফিরে আসেন। এরপর থেকেই নতুন করে বিরোধ দানা বাঁধে। ইউসুফের অভিযোগ, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন  সৌদি আরবে হজপালনকালে পাঁচ বাংলাদেশির মৃত্যু

মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে। আমরা গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছি।”

বেনাপোলের মতো ব্যস্ত সীমান্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে মাঠ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিহতের পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে।

নিউজটি শেয়ার করুন

বেনাপোলে সন্দেহজনক মৃত্যু

আপডেট সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরের বেনাপোলে একটি ফসলি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি নির্জন মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুছ ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে এবং পেশায় আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হরিণাপোতা গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং উদ্ধার কাজ শুরু করে।

নিহতের ভাই ইউসুফ জানান, ইউনুছের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। স্ত্রীর সাথে বিরোধের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হলেও প্রায় পাঁচ বছর পর সাবেক স্ত্রী তাসলিমা পুনরায় ইউনুছের সংসারে ফিরে আসেন। এরপর থেকেই নতুন করে বিরোধ দানা বাঁধে। ইউসুফের অভিযোগ, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন  শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাছে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের