ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ল বাস ভাড়া, সচিবালয়ে ঘোষণা মন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 112

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের পাশাপাশি মহানগরীগুলোতেও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে যা আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম একযোগে বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।

আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়ার নতুন এই হার ঘোষণা করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, দূরপাল্লার রুটে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সায়।

আরও পড়ুন  হরমুজ সংকটের মাঝেই চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, রয়েছে জ্বালানি ও শিল্পের কাঁচামাল

উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর থেকে জনমনে ভাড়া বৃদ্ধির বিষয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, আজকের এই ঘোষণার মাধ্যমে তার চূড়ান্ত বাস্তবায়ন ঘটল। গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা এবং অকটেনে ২০ টাকা দাম বাড়ানোর ফলে পরিবহন খাত বড় ধরনের চাপে পড়ে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০২২ সালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সময়ও একইভাবে গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়েছিল। সরকার এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে বিশ্ববাজারের সাথে সঙ্গতিপূর্ণ এবং অভ্যন্তরীণ পরিস্থিতির সাপেক্ষে ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

নিউজটি শেয়ার করুন

কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ল বাস ভাড়া, সচিবালয়ে ঘোষণা মন্ত্রীর

আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের পাশাপাশি মহানগরীগুলোতেও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে যা আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম একযোগে বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।

আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়ার নতুন এই হার ঘোষণা করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, দূরপাল্লার রুটে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সায়।

আরও পড়ুন  পুতিনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জেলেনস্কির, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা