ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসে পুরোনো ভাড়াই বহাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 133

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকারিভাবে নতুন কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত বর্তমান বাসভাড়া বজায় রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সকল পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই নির্দেশনা প্রদান করেন সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে বাসভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো রুটেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। যাত্রীসাধারণের ভোগান্তি লাঘব এবং শৃঙ্খলা বজায় রাখতে আপাতত পুরোনো ভাড়াই কার্যকর থাকবে বলে সমিতির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, সম্প্রতি ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় যানবাহনের খুচরা যন্ত্রাংশসহ রক্ষণাবেক্ষণ ব্যয় কয়েক গুণ বেড়েছে।

আরও পড়ুন  মেট্রোরেলে একদিনে যাত্রীর রেকর্ড, একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহন

এই বাড়তি ব্যয়ের বোঝা পরিবহন খাতের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এমতাবস্থায় পরিবহন ব্যবসা টিকিয়ে রাখতে দ্রুত সময়ের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণ বা সমন্বয় করা অপরিহার্য হয়ে পড়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা যাত্রীস্বার্থ বিবেচনায় নিয়ে আপাতত সরকারি নির্দেশনা মেনে চলছেন। তবে ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন তারা। অন্যথায় পরিবহন মালিকদের পক্ষে বর্তমান ভাড়ায় দীর্ঘ সময় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ও বিআরটিএ-র পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে মালিক ও শ্রমিক নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসে পুরোনো ভাড়াই বহাল

আপডেট সময় ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬