ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 122

ছবি সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইতালিকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ ইতালির সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব প্রদান করে বলে তিনি মন্তব্য করেন। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ইতালীয় রাষ্ট্রদূত। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালির সঙ্গে বাংলাদেশের নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে। বর্তমানে ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রেক্ষাপটে অদূর ভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  প্রাথমিক শিক্ষকদের জন্য আসছে নতুন নীতিমালা

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, তার দেশের বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। এই নীতি বাস্তবায়িত হলে বৈধ পথে অভিবাসন প্রক্রিয়া যেমন শক্তিশালী হবে, তেমনি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুততর হবে।

রাষ্ট্রদূত আরও জানান, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে দুই দেশের মধ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। এই ধারাবাহিকতায় পরবর্তী সভাটি ইতালিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের অভিনন্দনপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী চলতি বছরের সুবিধাজনক সময়ে এই আমন্ত্রণে সাড়া দেবেন বলে নিশ্চিত করেছেন।

দীর্ঘস্থায়ী এই বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, দ্বিপাক্ষিক শ্রমবাজারের উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইতালি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইতালিকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ ইতালির সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব প্রদান করে বলে তিনি মন্তব্য করেন। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ইতালীয় রাষ্ট্রদূত। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালির সঙ্গে বাংলাদেশের নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে। বর্তমানে ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রেক্ষাপটে অদূর ভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর