ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 110

ছবি সংগৃহীত

ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই সমঝোতার বিনিময়ে তেহরান যুক্তরাষ্ট্রে জব্দ থাকা তাদের কোনো অর্থ ফেরত পাচ্ছে না। আজ শনিবার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও সিবিএস নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প এসব চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন যে, ইরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনা খুব শীঘ্রই পুনরায় শুরু হতে যাচ্ছে, যা চলতি সপ্তাহের শেষভাগেই হতে পারে। এমনকি চুক্তি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, চুক্তির অধিকাংশ মূল বিষয় ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এটি অত্যন্ত দ্রুত গতিতে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না।

আরও পড়ুন  ট্রাম্পের সিদ্ধান্তে ব্লিঙ্কেন ও সুলিভানের নিরাপত্তা অনুমতি বাতিল

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টা আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। বর্তমানে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা আগামী সপ্তাহের শুরুতে শেষ হওয়ার কথা। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের এই নতুন দাবি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে, ইরানের জব্দকৃত প্রায় ২০ বিলিয়ন ডলার মুক্ত করার বিনিময়ে ইউরেনিয়াম মজুদ হস্তান্তরের যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে কোনো অর্থ ছাড় দেওয়ার বিষয়টি মার্কিন প্রশাসনের বিবেচনায় নেই। সিবিএস নিউজকে তিনি জানান, ইরান ‘সবকিছুতেই সম্মত হয়েছে’ এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তবে এই প্রক্রিয়ায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না বলে তিনি নিশ্চিত করেন।

লেবানন ও ইসরায়েল পরিস্থিতি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতিকে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে রূপ দিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে লেবাননে আর কোনো বোমা হামলা হতে দেওয়া হবে না বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের

আপডেট সময় ১২:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই সমঝোতার বিনিময়ে তেহরান যুক্তরাষ্ট্রে জব্দ থাকা তাদের কোনো অর্থ ফেরত পাচ্ছে না। আজ শনিবার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও সিবিএস নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প এসব চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন যে, ইরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনা খুব শীঘ্রই পুনরায় শুরু হতে যাচ্ছে, যা চলতি সপ্তাহের শেষভাগেই হতে পারে। এমনকি চুক্তি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, চুক্তির অধিকাংশ মূল বিষয় ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এটি অত্যন্ত দ্রুত গতিতে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না।

আরও পড়ুন  ইরানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র প্রতিবাদ: ‘আপনি যা খুশি করুন’