ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 135

ছবি সংগৃহীত

খুলনা রেলওয়ে জেলা পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্স ভবনের দ্বিতীয় তলায় অস্ত্রাগারের সামনে এই ঘটনা ঘটে। নিহতের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চরপদ্মবিলা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাস ঘটনার সময় পুলিশ লাইনের অস্ত্রাগারে প্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। ভোরে হঠাৎ গুলির শব্দ শুনে ব্যারাক থেকে অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন  আত্মহত্যায় প্ররোচনার মামলায় রংপুরে মেডিকেল শিক্ষার্থী রিমান্ডে

সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে সম্রাট বিশ্বাস মোবাইলে ভিডিও কলে কারো সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি তার নামে ইস্যু করা রাইফেলের গুলিতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তিনি কার সঙ্গে কথা বলছিলেন বা ঠিক কী পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেলওয়ে জেলা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

আপডেট সময় ১২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬