ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :

গণতন্ত্র ছাড়া দেশের সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 114

ছবি সংগৃহীত

গণতন্ত্রই বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধির একমাত্র পথ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

আরও পড়ুন  গণতন্ত্র মানে শুধু অধিকার নয়, দায়িত্বও: মির্জা ফখরুল

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ভোলা সফরের পথে বরিশাল সার্কিট হাউজে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বর্তমানে মানুষের মধ্যে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি আগ্রহ বেড়েছে, যা ইতিবাচক। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে। যখনই স্বৈরশাসন চেপে বসেছে, তখনই ছাত্র-যুবকরা রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। সাধারণ মানুষের এই সচেতনতা ও গণতন্ত্রের প্রতি আগ্রহ বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”

বিগত ১৬ বছরের শাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে ‘মাফিয়াতন্ত্রের’ অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তিনি আশা প্রকাশ করেন, এই পরিবর্তনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এবং এর মাধ্যমেই কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব হবে।

বক্তব্যের শুরুতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বরিশালে কাটানো তার শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং আবেগাপ্লুত হন। রাজনৈতিক জীবনের বাইরেও এই অঞ্চলের প্রতি তার গভীর টানের কথা ব্যক্ত করেন তিনি।

এর আগে বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে স্পিকারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে নিজ জেলা ভোলার উদ্দেশ্যে রওনা হন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র ছাড়া দেশের সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার

আপডেট সময় ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গণতন্ত্রই বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধির একমাত্র পথ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

আরও পড়ুন  শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল