ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 117

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০ দফা শর্তের অন্তত তিনটি লঙ্ঘনের অভিযোগ তুলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়েছে তেহরান।
ইরানের এই আকস্মিক সিদ্ধান্তে প্রণালিতে অবস্থানরত বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি, যা চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। এছাড়া ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত বিষয়েও ওয়াশিংটন প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ তুলেছে দেশটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক কড়া বার্তায় জানিয়েছেন, ‘যুদ্ধ’ এবং ‘যুদ্ধবিরতি’ একসাথে চলতে পারে না। যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বেছে নিতে হবে, নয়তো ইসরায়েলকে সাথে নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার দায়ভার নিতে হবে।

আরও পড়ুন  পাকিস্তান-মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজই যুদ্ধবিরতির সম্ভাবনা

এই পরিস্থিতির ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে টোল আদায়ের বিষয়ে কাজ করতে আগ্রহী। হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, আগামী দুই সপ্তাহ এই প্রণালি খুলে দেওয়া নিয়ে আলোচনা চলবে।

তবে তেহরান এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বল এখন আমেরিকার কোর্টে এবং তারা প্রতিশ্রুতি রক্ষা না করলে এই অচলাবস্থা কাটবে না। এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলো।

নিউজটি শেয়ার করুন

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আপডেট সময় ১২:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০ দফা শর্তের অন্তত তিনটি লঙ্ঘনের অভিযোগ তুলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়েছে তেহরান।
ইরানের এই আকস্মিক সিদ্ধান্তে প্রণালিতে অবস্থানরত বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি, যা চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। এছাড়া ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত বিষয়েও ওয়াশিংটন প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ তুলেছে দেশটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক কড়া বার্তায় জানিয়েছেন, ‘যুদ্ধ’ এবং ‘যুদ্ধবিরতি’ একসাথে চলতে পারে না। যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বেছে নিতে হবে, নয়তো ইসরায়েলকে সাথে নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার দায়ভার নিতে হবে।

আরও পড়ুন  হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে ও থাকবে, ট্রাম্পকে তেহরানের কড়া জবাব