ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 168

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে পেট্রোলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের সময় চালকের বীরত্বপূর্ণ ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশনসহ আশপাশের এলাকা।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন ‘সেন্ট পিটার ফিলিং স্টেশনে’ এই রোমহর্ষক ঘটনা ঘটে। লরিতে আগুন লাগার পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে চালক দ্রুত সেটি জনশূন্য সড়কের ওপর সরিয়ে নেওয়ায় বড় ধরনের বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই করে লরিটি তেল সরবরাহের উদ্দেশ্যে সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। আনলোডিং প্রক্রিয়া শুরুর আগেই হঠাৎ লরিটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

এ সময় লরি চালক আতঙ্কিত না হয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন। তিনি বুঝতে পারেন, লরিটি ফিলিং স্টেশনে থাকলে মুহূর্তেই পুরো এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটবে। তিনি দ্রুত জ্বলন্ত লরিটি চালিয়ে ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। তাঁর এই দ্রুত সিদ্ধান্তের ফলেই ফিলিং স্টেশনটি আগুনের গ্রাস থেকে রক্ষা পায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লরিটি সড়কের ওপর থাকায় এবং আশেপাশে কোনো দাহ্য পদার্থ না থাকায় তারা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে লরিটির আংশিক ক্ষতি হলেও বড় ধরনের কোনো প্রাণহানি বা সম্পদহানি ঘটেনি।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি চালকের উপস্থিত বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানিয়েছেন, “চালক যদি সময়মতো লরিটি সরিয়ে না নিতেন, তবে আজ বড় ধরনের ট্র্যাজেডি ঘটতে পারত। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।”

গৌরনদী থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা লরিটির নিরাপত্তা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

আপডেট সময় ০৬:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদীতে পেট্রোলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের সময় চালকের বীরত্বপূর্ণ ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশনসহ আশপাশের এলাকা।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন ‘সেন্ট পিটার ফিলিং স্টেশনে’ এই রোমহর্ষক ঘটনা ঘটে। লরিতে আগুন লাগার পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে চালক দ্রুত সেটি জনশূন্য সড়কের ওপর সরিয়ে নেওয়ায় বড় ধরনের বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই করে লরিটি তেল সরবরাহের উদ্দেশ্যে সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। আনলোডিং প্রক্রিয়া শুরুর আগেই হঠাৎ লরিটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে