ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 158

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দেশে এমন কিছু রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে যারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতি করতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং এটি নিয়ে সমাজে কোনো ধরনের বিভাজন তৈরির সুযোগ নেই।

আজ রবিবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারা এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে সামনে রেখে রাজনীতি করা কিছু দলের পুরোনো অভ্যাস। কিন্তু একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা কাম্য নয়। এ সময় তিনি আরও অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক দল এখনো মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জাতির জন্য দুঃখজনক।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এলজিআরডি মন্ত্রী জানান, বিশ্বব্যাপী সংকটের মধ্যেও সরকার নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বিদেশ থেকে জ্বালানি আমদানির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার নিশ্চয়তা দেওয়ার পরেও কিছু মানুষ আতঙ্কে বারবার বাইক নিয়ে পাম্পে ভিড় জমাচ্ছেন, যা কৃত্রিম সংকটের ঝুঁকি বাড়াচ্ছে।

ইস্টার সানডের এই দিনে তিনি দেশের সকল স্তরের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন।
ষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দেশে এমন কিছু রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে যারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতি করতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং এটি নিয়ে সমাজে কোনো ধরনের বিভাজন তৈরির সুযোগ নেই।

আজ রবিবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারা এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে সামনে রেখে রাজনীতি করা কিছু দলের পুরোনো অভ্যাস। কিন্তু একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা কাম্য নয়। এ সময় তিনি আরও অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক দল এখনো মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জাতির জন্য দুঃখজনক।

আরও পড়ুন  গণতন্ত্র মানে শুধু অধিকার নয়, দায়িত্বও: মির্জা ফখরুল