ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

উত্তরায় জাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 87

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের (৪৪তম ব্যাচ) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উত্তরার তুরাগ থানাধীন একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাওনের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাওন উত্তরার ওই ভাড়া বাসায় একাই থাকতেন। শুক্রবার সকালে বাসার কাজের সহকারী ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন। বিষয়টি দ্রুত বাড়ির মালিককে জানানো হলে তিনি তুরাগ থানা পুলিশকে খবর দেন। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  জাবিতে পোষ্য কোটা: বাতিলের দাবি নিয়ে আন্দোলন

শাওনের বন্ধু ও সহপাঠীদের মতে, তিনি গত কয়েকদিন ধরে প্রচণ্ড মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। শাওনের বন্ধু আসিফ আবির ও মোহাম্মদ কাজল মিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শাওন সম্প্রতি কিছু ‘অস্বাভাবিক’ পোস্ট করেছিলেন, যা তার মানসিক অস্থিরতার জানান দিচ্ছিল। বন্ধুদের ধারণা, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং দাম্পত্য বিচ্ছেদের ঘটনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

প্রাথমিক আলামত বিশ্লেষণ করে পুলিশের ধারণা, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইখলাস মিয়া জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মেধাবী শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের আকস্মিক মৃত্যুর খবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রিয় বন্ধুর এমন বিদায় মেনে নিতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় জাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের (৪৪তম ব্যাচ) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উত্তরার তুরাগ থানাধীন একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাওনের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাওন উত্তরার ওই ভাড়া বাসায় একাই থাকতেন। শুক্রবার সকালে বাসার কাজের সহকারী ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন। বিষয়টি দ্রুত বাড়ির মালিককে জানানো হলে তিনি তুরাগ থানা পুলিশকে খবর দেন। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত শিক্ষার্থী ৫-৬ জন