ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুয়েতের তেলক্ষেত্রে ইরানি ড্রোন হামলা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল রাত ৭টা পর্যন্ত চলবে বিকিকিনি: নতুন সময়সীমা ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযানে পাঁচজন নিহত: আইআরজিসি কুমিল্লায় বাসস্ট্যান্ডে ৩টি এসি বাসে রহস্যময় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

শুটিং সেটেই মৃত্যুফাঁদ! শেষ মুহূর্তে নায়িকাকে বাঁচালেন অক্ষয় কুমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

শুটিং করতে গিয়ে প্রাণ হারানোর সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে ভাবাচ্ছে চলচ্চিত্র জগতকে। এরই মাঝে সামনে এলো বলিউড অভিনেত্রী লারা দত্ত-র জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা, যেখানে অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা আন্দাজ-এর শুটিং চলছিল দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলে। একটি রোমান্টিক গানের দৃশ্য ধারণের সময় সমুদ্রের মাঝখানে পাথরের ওপর অবস্থান করছিলেন লারা। তখনো তিনি সাঁতার জানতেন না।

হঠাৎ করেই একটি বিশাল ঢেউ আছড়ে পড়ে সেটের ওপর। ভারী পোশাক পরা অবস্থায় ভারসাম্য হারিয়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন লারা দত্ত। পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়।

ঠিক সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেন সহ-অভিনেতা অক্ষয় কুমার। সাঁতরে গিয়ে তিনি ডুবতে থাকা লারাকে উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে ইউনিটের অন্য সদস্যরা এসে তাকে তীরে তুলেন।

এই ঘটনার পর দীর্ঘদিন ধরে গভীর পানি নিয়ে তীব্র ভীতিতে ভুগতে থাকেন লারা। এমনকি পরবর্তীতে পানির নিচে শুটিং করা ব্লু সিনেমায় কাজ করার সময়ও তিনি মানসিকভাবে অস্থির ছিলেন।

তবে অক্ষয় কুমারের উৎসাহেই পরে সাঁতার শেখেন তিনি এবং ধীরে ধীরে নিজের সেই ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন।

চলচ্চিত্রের গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা এমন ঝুঁকিপূর্ণ বাস্তবতা আবারও সামনে এনে দিয়েছে এই ঘটনা।

নিউজটি শেয়ার করুন

শুটিং সেটেই মৃত্যুফাঁদ! শেষ মুহূর্তে নায়িকাকে বাঁচালেন অক্ষয় কুমার

আপডেট সময় ১২:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬