ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 381

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাতের এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসি ড. মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর প্রো-ভিসির ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দেন তারা।

আরও পড়ুন  কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

সময়মতো সাড়া না পেয়ে রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল নিয়ে গেলে উত্তেজনা ছড়ায়। ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’-এ অবস্থান নেন।

দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন। পরে পুলিশের ধাওয়া এবং সাউন্ড গ্রেনেডের মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে জড়ো হন। সেখান থেকে পুনরায় সংগঠিত হয়ে তারা ঢাবি শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেন।

এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শামীম, রিপন, ইমতিয়াজ, মনিরুল, ইসমাইল, সাগর ও মাহিনের নাম জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

আপডেট সময় ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাতের এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসি ড. মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর প্রো-ভিসির ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দেন তারা।

আরও পড়ুন  লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক