ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা: চালকের সহকারী নিহত, চালক গুরুতর আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 137

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক এবং নিহতের দুলাভাই বিকাশ চন্দ্র দাস (৩০) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনাগামী একটি বালুবোঝাই ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে পাতি ভেঙে মহাসড়কের ওপর বিকল হয়ে পড়েছিল। ট্রাকটি মেরামতের কাজ চলাকালীন বগুড়া থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে সিলিন্ডারবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুন  ইরানের বন্দর শহীদ রাজাইয়ে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৪০, আহত ১২০০

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিন কেটে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। একই সময় গুরুতর আহত অবস্থায় চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা: চালকের সহকারী নিহত, চালক গুরুতর আহত

আপডেট সময় ০১:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাকের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক এবং নিহতের দুলাভাই বিকাশ চন্দ্র দাস (৩০) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনাগামী একটি বালুবোঝাই ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে পাতি ভেঙে মহাসড়কের ওপর বিকল হয়ে পড়েছিল। ট্রাকটি মেরামতের কাজ চলাকালীন বগুড়া থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে সিলিন্ডারবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত