ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
অপরাধ

মিরপুরে চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 536

ছবি সংগৃহীত

মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার আসামি মোঃ সাইদুলকে (২৩) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুলের কাছ থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন  মিরপুর টেস্টে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তানের শক্ত প্রতিরোধ

ভাষানটেক থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্টু হত্যা মামলার আসামি সাইদুলের অস্ত্রসহ এলাকায় উপস্থিতির খবর পায় পুলিশ। এরপর একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ৩ জানুয়ারি মন্টুর স্ত্রী ভাষানটেক থানায় ২২ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।

গ্রেফতার হওয়া সাইদুল এই মামলার ১৭ নম্বর আসামি। মামলার তদন্ত ও পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

মিরপুরে চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

আপডেট সময় ০২:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার আসামি মোঃ সাইদুলকে (২৩) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ভাষানটেক থানা পুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাইদুলের কাছ থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া নারী চিকিৎসক আটক