ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
কৃষি খবর

নাটোরে বিএসআরআই উদ্ভাবিত আখ চাষে কৃষকের ভাগ্য বদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 664

ছবি সংগৃহীত

নাটোরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) উদ্ভাবিত বিএসআরআই-৪৬ জাতের আখ চাষ করে কৃষকেরা পাচ্ছেন বাম্পার ফলন। রোগবালাইমুক্ত এই জাতের আখ উৎপাদনে অন্যান্য জাতের তুলনায় দ্বিগুণ ফলন পাওয়া যাচ্ছে। প্রতি বিঘায় ৪৫০ থেকে ৬০০ মণ পর্যন্ত ফলন কৃষকদের মধ্যে আশার সঞ্চার করছে।

প্রাথমিকভাবে নাটোর চিনিকল এলাকায় ১০৫টি প্লটে এই জাতের আখ চাষ করা হয়েছে। প্রতিটি প্লটে ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। সাধারণ জাতের আখের তুলনায় বিঘাপ্রতি ২১০ থেকে ৩৫০ মণ বেশি উৎপাদন হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে বিএসআরআই-৪৬ জাতের আখ চাষে আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন  বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিতে বাংলাদেশ

বিএসআরআই সূত্র জানিয়েছে, দেশের চিনি শিল্পের ঘাটতি দূর এবং কৃষকের জীবনমান উন্নয়নে ২০২১-২২ অর্থবছরে শুরু হয় ‘কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ ও বিস্তার’ প্রকল্প। বর্তমানে দেশের ৩১টি জেলার ৭০টি উপজেলায় এবং ৭টি সুগার মিল জোন ও নন-মিল জোনে এ প্রকল্পের কার্যক্রম চলছে।

প্রতিষ্ঠানটি বিনামূল্যে রোগমুক্ত ও উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক এবং সেচ সুবিধা প্রদান করছে। এতে কৃষকরা কম খরচে বেশি আখ উৎপাদন করতে পারছেন। বিএসআরআই-এর সহযোগিতায় দেশের একমাত্র আখ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে এই প্রকল্প কৃষকদের আস্থা অর্জন করেছে।

কৃষকেরা বলছেন, বিএসআরআই-৪৬ জাতের আখ চাষে খরচ কম অথচ লাভ দ্বিগুণ। এর মাধ্যমে নতুন করে চিনি শিল্পের সম্ভাবনাও জাগছে। এ অবস্থায় প্রকল্পটির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

কৃষি খবর

নাটোরে বিএসআরআই উদ্ভাবিত আখ চাষে কৃষকের ভাগ্য বদল

আপডেট সময় ০২:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

নাটোরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) উদ্ভাবিত বিএসআরআই-৪৬ জাতের আখ চাষ করে কৃষকেরা পাচ্ছেন বাম্পার ফলন। রোগবালাইমুক্ত এই জাতের আখ উৎপাদনে অন্যান্য জাতের তুলনায় দ্বিগুণ ফলন পাওয়া যাচ্ছে। প্রতি বিঘায় ৪৫০ থেকে ৬০০ মণ পর্যন্ত ফলন কৃষকদের মধ্যে আশার সঞ্চার করছে।

প্রাথমিকভাবে নাটোর চিনিকল এলাকায় ১০৫টি প্লটে এই জাতের আখ চাষ করা হয়েছে। প্রতিটি প্লটে ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। সাধারণ জাতের আখের তুলনায় বিঘাপ্রতি ২১০ থেকে ৩৫০ মণ বেশি উৎপাদন হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে বিএসআরআই-৪৬ জাতের আখ চাষে আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন  অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রুখতে কঠোর তদারকির আশ্বাস ডা. জাহেদ উর রহমানের