ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঈদযাত্রা নিয়ে সরকারের প্রস্তুতি সফল: সড়কমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 140

ছবি সংগৃহীত

সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম মন্তব্য করে বলেছেন ঈদযাত্রা নিয়ে বর্তমান সরকারের যে প্রস্তুতি ছিল, সেই জায়গা থেকে আমরা সফল । বুধবার (১৯ মার্চ) রাতে একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে তিনি একথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ঈদযাত্রা নিয়ে আমাদের যে প্রস্তুতি ছিল, সেই জায়গা থেকে আমরা সফল। সড়ক যোগাযোগটা স্বস্তির হয়েছে। যাত্রীরা সেবা পাচ্ছে না, বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, অনিরাপদ বোধ করছে, টিকিটের ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছে… এ রকম কোনো অভিযোগ কিন্তু পাচ্ছি না।

আরও পড়ুন  ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেখ রবিউল আলম বলেন, সড়কে গাড়ির চাপ আছে, কারণ গার্মেন্টসগুলো আজ ছুটি হয়েছে। গার্মেন্টসকর্মীদের জন্য প্রায় ৭০টি বিআরটিসি বাস বরাদ্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এইযে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক, তারা একটা পিকআপে ১৫-২০জন করে উঠে যাচ্ছে। এই গাড়িগুলো যমুনা সেতুর কাছে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে, কতগুলো বাস এভাবে বন্ধ হয়েছেও, এতে দুর্ভোগের সৃষ্টি হয়। এই বন্ধ হওয়া বাসগুলো সরিয়ে নিতে নিতে ১৫ মিনিটেই ৮-১০ কিলোমিটার যানজট তৈরি হয়ে যেতে পারে।

চন্দ্রার যানজটের ব্যাপারে তিনি বলেন, বৃষ্টির পর ওই এলাকায় একটু যানজট হয়, এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রা নিয়ে সরকারের প্রস্তুতি সফল: সড়কমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম মন্তব্য করে বলেছেন ঈদযাত্রা নিয়ে বর্তমান সরকারের যে প্রস্তুতি ছিল, সেই জায়গা থেকে আমরা সফল । বুধবার (১৯ মার্চ) রাতে একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে তিনি একথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ঈদযাত্রা নিয়ে আমাদের যে প্রস্তুতি ছিল, সেই জায়গা থেকে আমরা সফল। সড়ক যোগাযোগটা স্বস্তির হয়েছে। যাত্রীরা সেবা পাচ্ছে না, বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, অনিরাপদ বোধ করছে, টিকিটের ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছে… এ রকম কোনো অভিযোগ কিন্তু পাচ্ছি না।

আরও পড়ুন  ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা