ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 126

ছবি সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করার মধ্য দিয়ে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন  দুপুরের দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

গত বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সান্তাহার স্টেশন ত্যাগের কিছুক্ষণ পরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা ঈদযাত্রায় ঘরমুখী হাজার হাজার মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান যে, দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করে। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী এবং পার্বতীপুর থেকে দুটি আলাদা রিলিফ ট্রেন এসে সারারাত উদ্ধার অভিযান চালায়।

লাইনচ্যুত বগিগুলোকে অপসারণ করে রেললাইনের পাশে রাখা হয়েছে এবং বর্তমানে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনটি এখন চলাচলের উপযোগী হলেও দুর্ঘটনা কবলিত স্থানে ট্রেনগুলো অত্যন্ত ধীর গতিতে চালানো হচ্ছে। একই সঙ্গে লাইনের পূর্ণাঙ্গ সংস্কার কাজও অব্যাহত রয়েছে যাতে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা যায়।

এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঈদের ঠিক আগ মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য রেলওয়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী নামক স্থানে ঘটা এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

রেল কর্তৃপক্ষ আশা করছে, আজকের দিনের মধ্যেই সকল ট্রেনের সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বর্তমানে বিশেষ নজরদারির মাধ্যমে দুর্ঘটনাস্থল দিয়ে ট্রেন পারাপার করা হচ্ছে এবং কারিগরি দল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ০৩:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করার মধ্য দিয়ে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন  সুবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্লাস বর্জনের হুঁশিয়ারি