ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আন্তর্জাতিক

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: মুক্তি পেল ২০০ ফিলিস্তিনি বন্দী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 341

ছবি সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলের দুটি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। শনিবার এই বন্দীরা মুক্তি পান। একই দিনে হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে।

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। তাদের মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরের অফার কারাগার এবং নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে।

আরও পড়ুন  গা/জা দখলের পরিকল্পনা নিশ্চিত করলো ই*স*রা*য়েল

গত রোববার কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে ১৫ মাস ধরে চলা যুদ্ধ আপাতত স্থগিত হয়েছে। এ যুদ্ধবিরতি চুক্তির আওতায় ধাপে ধাপে বন্দীদের মুক্তি প্রক্রিয়া চলছে। প্রথম দফায় হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। এর বদলে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। শনিবার দ্বিতীয় দফায় ২০০ ফিলিস্তিনি এবং চার ইসরায়েলি মুক্তি পেলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক আক্রমণ চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পরদিন থেকেই গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা শুরু হয়। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৭ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন সাধারণ নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: মুক্তি পেল ২০০ ফিলিস্তিনি বন্দী

আপডেট সময় ১২:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলের দুটি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। শনিবার এই বন্দীরা মুক্তি পান। একই দিনে হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে।

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। তাদের মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরের অফার কারাগার এবং নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে।

আরও পড়ুন  গা/জা/য় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা