ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

মোস্তাফিজের বিদায়ে আইপিএলে কপাল খুলল মুজারাবানির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 143

ছবি সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই কলকাতার বোলিং লাইনআপে একটি বড় শূন্যতা তৈরি হয়েছিল। বিশেষ করে ডেথ ওভারে মোস্তাফিজের কার্যকরিতা মাথায় রেখে একজন যোগ্য বিকল্প খুঁজে বের করা কেকেআর ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তিনবারের চ্যাম্পিয়ন দলটি শেষ পর্যন্ত সেই অভাব পূরণে নতুন একজনকে দলে টেনেছে। এখন দেখার বিষয়, বাংলাদেশি এই তারকার অভাব তিনি কতটা পুষিয়ে দিতে পারেন।

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে ব্লেসিং মুজারাবানিকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এই বিষয়টি নিশ্চিত করেছে। কেকেআর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জিম্বাবুয়ের এই পেসারের ছবি শেয়ার করে তাকে ‘বেগুনি-সোনালি শিবিরের নতুন আশীর্বাদ’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

আরও পড়ুন  পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সুযোগ পাওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। এবারের আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা থাকলেও, কেকেআরের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় তিনি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছেন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এই খবরটি নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্লেসিং মুজারাবানি। ৮৯টি কুড়ি ওভারের ম্যাচে ৮৬ ইনিংসে বল করে তিনি শিকার করেছেন ১০৬টি উইকেট। বিশেষ করে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৭.২৪ ইকোনমি রেট বজায় রেখে তিনি নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সহজাত দক্ষতার কারণেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা।

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও, অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক নানা চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তবে আইপিএল থেকে ছিটকে গেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন এই বাঁহাতি পেসার; তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের পরবর্তী পর্ব শুরু হতে যাচ্ছে, যার ঠিক দুই দিন পর অর্থাৎ ২৮ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১৯তম আসরের।

নিউজটি শেয়ার করুন

মোস্তাফিজের বিদায়ে আইপিএলে কপাল খুলল মুজারাবানির

আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই কলকাতার বোলিং লাইনআপে একটি বড় শূন্যতা তৈরি হয়েছিল। বিশেষ করে ডেথ ওভারে মোস্তাফিজের কার্যকরিতা মাথায় রেখে একজন যোগ্য বিকল্প খুঁজে বের করা কেকেআর ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তিনবারের চ্যাম্পিয়ন দলটি শেষ পর্যন্ত সেই অভাব পূরণে নতুন একজনকে দলে টেনেছে। এখন দেখার বিষয়, বাংলাদেশি এই তারকার অভাব তিনি কতটা পুষিয়ে দিতে পারেন।

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে ব্লেসিং মুজারাবানিকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এই বিষয়টি নিশ্চিত করেছে। কেকেআর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জিম্বাবুয়ের এই পেসারের ছবি শেয়ার করে তাকে ‘বেগুনি-সোনালি শিবিরের নতুন আশীর্বাদ’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

আরও পড়ুন  ক্রিস গেইলের বলে ভাগ বসালেন লিটন কুমার