ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ট্রাম্পের দাবি ইরান আত্মসমর্পণ করতে চলেছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 133

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার জি–৭–এর নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এই তথ্য জানায়।

এক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প বলেন, আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর একটি ক্যানসার থেকে মুক্তি পেয়েছি। তিনি যুক্তরাষ্ট্রের ইরানে অভিযান ‘এপিক ফিউরি’-এর সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেন।

আরও পড়ুন  উত্তর কোরিয়ার ট্রাম্পকে কড়া সমালোচনা: গাজা দখলের প্রস্তাবকে 'অবাস্তব' বলল কিমের দেশ

বৈঠকে ট্রাম্প আরও বলেন, কেউ জানে না ইরানের নেতা এখন কে। তাই আত্মসমর্পণ ঘোষণার জন্য সেখানে কেউ নেই। এ মন্তব্য সম্পর্কে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এরপর ইরান পাল্টা হামলা চালায়, যার ফলে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার যুদ্ধের ১৪তম দিনেও অঞ্চলে ব্যাপক হামলা হয়। এদিন ইরাকের আকাশসীমায় একটি মার্কিন জ্বালানি তেল সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হয়, এতে ছয় মার্কিন সেনা নিহত হন।

তবে তেহরান আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির বারবার চেষ্টা নাকচ করেছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, এই যুদ্ধের শেষ তারা নির্ধারণ করবে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের নেতারা “উন্মাদ নিকৃষ্ট মানুষ” এবং তাদের হত্যা করা তার জন্য “বড় সম্মানের বিষয়” হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের দাবি ইরান আত্মসমর্পণ করতে চলেছে

আপডেট সময় ১০:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার জি–৭–এর নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এই তথ্য জানায়।

এক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প বলেন, আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর একটি ক্যানসার থেকে মুক্তি পেয়েছি। তিনি যুক্তরাষ্ট্রের ইরানে অভিযান ‘এপিক ফিউরি’-এর সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেন।

আরও পড়ুন  মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ১,৩৫০ কর্মকর্তা ছাঁটাই করলো ট্রাম্প প্রশাসন