ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

দা হান্ড্রেডেট দল পেলেন মুস্তাফিজুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 123

ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট প্রতিযোগিতা দা হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

লন্ডনে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মুস্তাফিজুর রহমানের নাম ওঠে। তার জন্য বার্মিংহ্যাম ফিনিক্স ছাড়া আর কোনো দল দরপত্র দেয়নি। ফলে দলটি সহজেই ৩০ বছর বয়সী এই পেসারকে দলে নেয়।

আরও পড়ুন  ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল নেপাল,হারলেও লড়াইয়ে উজ্জ্বল ছিল দলটি

নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও ছিলেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের তালিকায় থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও আটটি ফ্র্যাঞ্চাইজির কোনো দলই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি।

এর আগে খেলোয়াড় বাছাইয়ের খসড়া পদ্ধতির মাধ্যমে এই প্রতিযোগিতার দল গঠন করা হতো। এবার প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলার সুযোগের সামনে দাঁড়ালেন মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

দা হান্ড্রেডেট দল পেলেন মুস্তাফিজুর রহমান

আপডেট সময় ০২:২৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬